কানের ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে অপেক্ষার প্রহর শেষ, ক্যামেরার সামনে আবির্ভূত ঐশ্বরিয়া রাই বচ্চন। একাদশবারের মতো হাঁটলেন কান উৎসবের লাল গালিচায়। পরনে ছিল কালো রঙের পোশাক। চক্ষু-কর্ণের আরেকটি বিবাদও ভঞ্জনও হলো গত শুক্রবার। কদিন আগে ওয়েবসাইটে ছড়িয়ে পড়া অ্যাশের একটি ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, মা হওয়ার পর ভীষণ মুটিয়ে গেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ছবি দেখে এটা নিশ্চিত, আরাধ্যর মা মুটিয়েছেন ঠিকই; তবে সৌন্দর্য কিংবা রুচিবোধের ঘাটতি হয়নি এতটুকুও। তার আগে গত বৃহস্পতিবার রাতে ল’রেল ও আমেরিকান ফাউন্ডেশন ফর রিসার্চের উদ্যোগে আয়োজিত এক নৈশভোজেও অংশ নেন ঐশ্বরিয়া। ডেইলি মেইল।