কানের বিদ্যাকে নিয়ে কানাকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যুগেও এখনো আগে পোশাকটাই দেখে মানুষ। আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তবে শুধু দেখনদারির জন্যই পোশাক পরতে নারাজ বিদ্যা বালান। সম্প্রতি কানের লালগালিচায় বিদ্যার পোশাক ভারতে মিশ্র প্রতিক্রিয়া এনে দিয়েছে। কানে তাঁর পরনের মেরুন লেহেঙ্গাটি নিয়ে কানাকানি করছেন অনেকেই। তবে এরই মধ্যে বলিউডে স্বতন্ত্র একটি ভাবমূর্তি গড়ে তোলা বিদ্যা বলছেন, ঝা-চকচকে কেতাদুরস্ত পোশাক কিংবা নিজেকে আরও আবেদনময়ী করে তোলার দিকে বেশি মনোযোগ তিনি দেন না। তাঁর লক্ষ্য থাকে বিশ্বমঞ্চে নিজস্ব সংস্কৃতিকে উপস্থাপনার। ‘ভারতীয় পোশাক আমি পছন্দ করি। তাই ভেবেছি, কানেও ভারতীয় পোশাকই পরব। আমার অমুক বা তমুক ধরনের পোশাকটি পরা উচিত—এ ধরনের চাপে নতি স্বীকার করিনি। সেখানকার মানুষও কিন্তু আমার কাছে এগিয়ে এসে আমার পোশাকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।’—বলেছেন বিদ্যা। পিটিআই।