কানের বিশেষ অতিথি ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি অনেক প্রসাধনসামগ্রীর সঙ্গে যুক্ত ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। গত বৃহস্পতিবার ঐশ্বরিয়া সম্পর্কে ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া রিচি বলেন, ‘তিনি (ঐশ্বরিয়া) আমাদের খুব প্রিয় একজন। তাঁর কাছে আমরা কৃতজ্ঞও বটে।’ তিনি এও জানান, এবার কান চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে ঐশ্বরিয়াকে। এ ছাড়া ফ্রান্স সরকার সিদ্ধান্ত নিয়েছে, বলিউডের এই তারকাকে দেওয়া হবে সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এ বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উদ্যাপন করা হবে। এরই অংশ হিসেবে উৎসবের বিশেষ আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় থাকছেন বলিউডের নামী অনেক তারকা। পিটিআই।