কানের বিশেষ অতিথি মল্লিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই কান চলচ্চিত্র উৎসবের নিয়িমত অতিথি তিনি। সেই মল্লিকা শেরাওয়াত এবার বিশেষ অতিথির মর্যাদাই পাচ্ছেন। কানে এবার সিআইআই (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি) নামের একটি প্যাভিলিয়ন খোলা হবে। সেই প্যাভিলিয়ন উদ্বোধন করবেন মল্লিকা।
ভারতীয় চলচ্চিত্র বিশ্ববাসীর কাছে আরও ভালোভাবে তুলে ধরাই এই প্যাভিলিয়নের উদ্দেশ্য। আর সেটির উদ্বোধক হতে পেরে মল্লিকা যেন খুশিতে আত্মহারা, ‘সিআইআই প্যাভিলিয়ন উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে খুবই সম্মানিত বোধ করছি।’ আইএএনএস।