কানের রানি বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

সব্যসাচী মান রাখলেন বিদ্যা বালানের। কানে পা রেখেই ফ্যাশন-সচেতনদের প্রশংসা পেলেন বিদ্যা।কানে কী পরছেন তিনি—এ নিয়ে আলোচনা চলছে অনেক। তবে হতাশ করবেন না বিদ্যা, তা বোঝা গেল এখনই। রেড কার্পেটে হাঁটার আগেই চমকে দিলেন তাঁর ভক্তদের। তাহলে রেড কার্পেটে নিশ্চয়ই থাকছে দারুণ আকর্ষণ। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি লেহেঙ্গা পরেই এলেন তিনি। মেরুন ও কালো লেহেঙ্গার সঙ্গে পরেছিলেন উঁচু গলার চোলি। মেকআপের বাহুল্য নেই, টেনে বাঁধা খোঁপায় বিদ্যার সাজ একদম মানানসই। যেন ভারতের অভিজাত এক রানি। আলোকচিত্রীরাও থামাতেই পারছিলেন না তাঁর ছবি তোলা। বিদ্যা কানে এবার জুরি বোর্ডের সদস্য। জি-মিডিয়া ব্যুরো।