কানের লাল গালিচায় তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় তারকারা। কেউ এসেছেন নিজের নতুন ছবির উদ্বোধনী প্রদর্শনীতে, কেউ বা নিজের ছবির প্রচারণায়, নয়তো কোনো প্রসাধনসামগ্রীর দূত হিসেবে। আর তাঁদের কাছে পেয়ে ব্যস্ত হয়ে উঠছেন আলোকচিত্রীরা। গত কয়েক দিনে কানের লাল গালিচার ওপর দিয়ে হেঁটেছেন সালমা হায়েক, নাওমি ওয়াটস, জেন ফন্ডা, ইভা লঙ্গোরিয়া, ফ্রিদা পিন্টো প্রমুখ।এরই মধ্যে বহুবার পা পড়েছে বলিউড তারকা ফ্রিদা পিন্টোর। বিভিন্ন ছবিতে অভিনয় ও প্রসাধনের মডেল হওয়ার সুবাদে এই গৌরবময় গালিচায় হেঁটেছেন তিনি। এবার তিনি কানে গেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অনুরাগ ক্যাশপের আমন্ত্রণে। তাঁর পেডলার্স ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে কানে। এ উপলক্ষে লাল গালিচায় গিয়ে দাঁড়িয়েছেন ফ্রিদা পিন্টো। কাল ২১ মে ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে পেডলার্স প্রদর্শন করা হবে। টাইমস অব ইন্ডিয়া।