কানের শেষ ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহসের জয়যাকে বলে টাসকি খাওয়া ব্যাপারস্যাপার। অসম বয়সী দুই নারীর ভালোবাসার গল্প নিয়ে তৈরি সেই ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার এবার জিতে নিল কানের সেরা ছবির পুরস্কার। আদেলে, ১৫ বছর বয়সী এক কিশোরী। ষোড়শ বর্ষের দুয়ারে। এখন ষোড়শী যে প্রেমে পড়া তার শ্রেষ্ঠ সময়। খুবই স্বাভাবিক, আদেলে ছেলেদের সঙ্গে অভিসারে মত্ত হবে। কিন্তু তার জীবনের ছক পাল্টে দিলেন এমা নামের এক নীল কেশী তরুণী। একজন ‘নারী’ হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কারের যে পথে আদেলে হাঁটতে শুরু করল, এমা সামনে থেকে সেই পথ দেখিয়ে নিয়ে চললেন।পরিচালক আবদেললতিফ কেশিশ যে সাহসী সন্দেহ নেই। তবে তাঁর চেয়েও বেশি সাহসী নিঃসন্দেহে দুই প্রধান চরিত্রে অভিনয় করা দুই নারী। সেরা ছবির ঘোষণা দেওয়ার সময় স্টিভেন স্পিলবার্গ তাই শুধু পরিচালককে নয়, রেওয়াজ ভেঙে মঞ্চে ডেকে নেন আদেলে এক্সারশোপুলোস আর লিয়া সেদুকেও। এ দুজনকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাঁদের সাহসী অবদানের জন্য। দুই অভিনেত্রীকে সঙ্গে নিয়েই মঞ্চে পুরস্কার গ্রহণ করেন ফরাসি-তিউনিসিয়ান পরিচালক কেশিশ। এই পুরস্কার তিনি ফ্রান্সের তরুণ আর তিউনিসিয়ার বিপ্লবকে উৎসর্গ করেছেন।ছবিটি নিয়ে নিন্দুকদের একটা অংশ কিন্তু এখনো সমালোচনা করছে। রোম শিউরে দেওয়া ‘অপ্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ’ দৃশ্যাবলি তো আছেই, ছবিটার দৈর্ঘ্যও তিন ঘণ্টার। তবে টেলিগ্রাফ-এর রবি কলিন লিখেছেন, ‘কেশিশের ছবি তিন ঘণ্টা লম্বা, রানিং টাইম নিয়ে একটাই সমস্যা, আমি মন ভরে আরও সাতবার এই ছবিটা দেখতে রাজি আছি।’বেজো ও ডার্নধারণা করা হচ্ছিল, সেরা অভিনেত্রীর পুরস্কারটি আদেলে এক্সারশোপুলোসই জিতবেন। কিন্তু শেষ পর্যন্ত দ্য পাস্ট ছবিতে মেরি চরিত্রে অভিনয় করা বেরেনিস বেজো আদেলেকে আবারও মঞ্চে ওঠার সুযোগটা দেননি। ফরাসি ড্রামা দ্য পাস্ট পরিচালনা করেছেন ইরানি পরিচালক আসগর ফরহাদি। ছবিটি একুমেনিকাল জুরি পুরস্কারও জিতেছে। দ্য আর্টিস্ট ছবির জন্য ২০১১ সালের অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন ৩৬ বছর বয়সী বেজো। সেবার বিজয়িনীর হাসি হাসতে না পারলেও এবার কেউ রুখতে পারেনি তাঁকে। বেজোর দ্বিগুণ বয়সী মার্কিন অভিনেতা ব্রুস ডার্ন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। নেব্রাস্কা ছবিতে মদ্যপ উডি গ্রান্টের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতলেন তিনি। সাদাকালো কমেডি ছবি নেব্রাস্কাতে পিতা-পুত্রের দীর্ঘ একটা যাত্রার গল্প উঠে এসেছে। মন্টানা থেকে নেব্রাস্কা পর্যন্ত এই যাত্রায় ঘটে যাওয়া ঘটনাই ছবির গল্প।অপ্রত্যাশিত জয়৬৬তম কানের পুরস্কার রজনীতে সবচেয়ে ফিসফাস উঠল আসলে সেরা পরিচালকের পুরস্কার নিয়ে। অনেককেই চমকে দিয়ে সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছেন মেক্সিকান পরিচালক আমাত এসকালেন্তে। নিজের তৃতীয় ছবিতে এসেই বাজিমাত করলেন এই ৩৪ বছর বয়সী। কানে তালা লেগে যাওয়া মারদাঙ্গা ছবি হেলির জন্য জীবনের সবচেয়ে বড় পুরস্কারটি পেলেন এসকালেন্তে। ১৭ বছর বয়সী এক কিশোরের গল্প বলেছে হেলি। গল্পটা ‘হেলি’র হলেও আসলে সেই গল্পের আড়ালে উঠে এসেছে হেলির স্ত্রী, তার বোন এস্তেলা এবং এস্তেলার প্রেমিকের গল্প। তাদের জীবনে ছায়া ফেলা মাদক, নৃশংসতা আর দুর্নীতির ছায়ার গল্প। সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে আর সবার মনের কথাটাই বলে দিয়েছেন এসকালেন্তে, ‘আমি এটা প্রত্যাশাই করিনি।’বিচিত্রিতাজন্ম এক দেশে কিন্তু জাতীয়তার পরিচয় অন্য দেশের। এবারের কানের বিজয়ীদের মধ্যে এমন বেশ কটি নজির দেখা যাচ্ছে। আবদেললতিফ কেশিশের জন্ম যেমন তিউনিসিয়ায়, কিন্তু তিনি ফরাসি পরিচালক। সেরা অভিনেত্রী বেরেনিস বেজোও ফরাসি, কিন্তু জন্মেছেন আর্জেন্টিনায়। সেরা পরিচালক আমাত এস্কালান্তে এঁদের মধ্যে সবচেয়ে ‘আন্তর্জাতিক’। জন্মেছেন স্পেনের বার্সেলোনায়, বাবা মেক্সিকান, মা আমেরিকান, বেড়ে উঠেছেন মেক্সিকোয়, কিন্তু থাকেন নরওয়ে!  রাজীব হাসানহলিউডর রিপোর্টার অবলম্বনে