কানের স্লোগান ‘বিচার ভুলে যাও’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর সব বারের চেয়ে এবারের কান চলচ্চিত্র উৎসব গোটা দুনিয়ার সিনেমা অনুরাগীদের ভিন্ন কিছু উপহার দেবে বলে আশা করা যাচ্ছে। এ বছর বিচারকেরা অন্য যেকোনো সময়ের চেয়ে উদার। এবারের স্লোগানই হচ্ছে—‘বিচার ভুলে যাও’।উৎসবের বিচারকমণ্ডলীর সভাপতি টিম বার্টন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা সবকটি ছবি দেখতে চাই। এগুলো নিয়ে আলোচনা, সমালোচনা হবে। যেসব ছবি আমাদের বিবেক ও মনকে নাড়া দেবে, সেগুলোই পুরস্কার পাবে।’ রাজনীতি, লিঙ্গবৈষম্যের মতো কদর্য বিষয়গুলো এবারের উৎসবকে ম্লান করতে পারবে না বলে টিম বার্টন আশাবাদ ব্যক্ত করেন। ওয়েবসাইট।