কানের ‘লাভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কান উৎসব থেকে দ্বিতীয়বারের মতো সেরা ছবির পুরস্কার স্বর্ণ পাম ঘরে তুললেন মাইকেল হ্যানেকে। স্বীকৃতিটা এই অস্ট্রিয়ান পরিচালককে ধরা দিল তাঁরআমুর (লাভ) ছবিটির সুবাদে। এবার ছিল কান উৎসবের ৬৫তম আসর, ১২ দিনের এই আয়োজনের পর্দা নামল গত রোববার। পুরস্কার নেওয়ার সময় হ্যানেকের সঙ্গে ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী—জ্যঁ-লুইস ট্রিনটিগন্যান্ট ও ইমানুয়েল রিভা। পুরস্কার পাওয়ার পেছনে এই দুজনের অবদানের কথাই গুরুত্ব দিয়ে বললেন হ্যানেকে, ‘ধন্যবাদ আমার অসাধারণ অভিনয়শিল্পীদের। তাঁরাই এই পুরস্কারের সুবাস।’ দ্য হান্ট ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার বাগিয়েছেন ডেনিশ অভিনেতা মাডস মিকেলসন। অভিনেত্রীদের মধ্যে সেরা পুরস্কার ভাগাভাগি হয়েছে একই ছবির দুজনের মধ্যে—ক্রিস্টিনা ফ্লাটার ও কসমিনা স্ট্রাটান। রোমানিয়ান ছবি বিয়ন্ড দ্য হিলস-এ অভিনয় করেছিলেন দুজনই। ব্রিটিশ পরিচালক কেন লোচ তুলে নিয়েছেন বিচারক পুরস্কার, দ্য অ্যাঞ্জেলস শেয়ার ছবির সুবাদে। টেনেব্রাস লাক্স ছবি বানিয়ে কার্লোস রেগ্যাডাস নিজের নামের পাশে লিখিয়েছেন সেরা পরিচালকের সম্মাননা। বিবিসি, আইএএনএস।