কান্ডারি হুঁশিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

আনুশকা শর্মা ছুটছেন উড়োজাহাজের গতিতে! একের পর এক বড় ব্যানারের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজেও হয়ে বসেছেন এক প্রযোজনা প্রতিষ্ঠানের কান্ডারি। প্রযোজক হিসেবে একটি ছবির কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন। এখন হাত দিয়েছেন নতুন ছবিতে। প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয়টির কাজ শুরু করার এ ঘটনায় অনেকেই এখন আনুশকাকে পরামর্শ দিচ্ছেন ‘ধীরে চলো’ নীতির। কিন্তু সাহসী এই মেয়ে কি আর এত সহজে থামেন? পিকে, বোম্বে ভেলভেট আর দিল ধাড়াকনে দোর মতো বড় বাজেটের ছবির পাশাপাশি আনুশকা নিজের প্রযোজিত ছবি নিয়ে মহা ব্যস্ত। এখন দেখার অপেক্ষা, এ দ্রুতগতির আনুশকা শেষ দৌড়ে গিয়ে কতটা সফল হন। ফিল্মফেয়ার।