প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ রকম দৃশ্য প্রভার জীবনে অন্তত এর আগে আসেনি। ২৬ পর্বের ধারাবাহিক যত দূরে যাই-এর শেষ দিনের শুটিং। সকাল থেকেই কাজ করতে পারছিলেন না তিনি। এত দিন সবাই এক ইউনিটে ছিলেন। ছিল হাসি-ঠাট্টা, আনন্দ-ফুর্তি। তবে সবচেয়ে বড় পাওনা ছিল, আবুল হায়াতের মেয়ের চরিত্রে কাজ করতে পারা। শেষ শুটিংয়ের ক্ষণে আবুল হায়াত-প্রভা একে অপরকে জড়িয়ে কেঁদেও ফেললেন। আবুল হায়াতের ক্যানসার-আক্রান্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রভা। এর আগে এতটা দীর্ঘ সময় দুজনের অভিনয় করা হয়নি। প্রভা বলেন, হায়াত আঙ্কেল যে সত্যিই কিংবদন্তি, এবার খুব বেশি করে অনুভব করলাম। তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিয়েছেন। বলেছেন, তুমি আরও অনেক বড় অভিনেত্রী হবে। এই আশীর্বাদের জোরেই আমি আরও ভালো কাজ করার সাহস পাব। ধন্যবাদ হায়াত আঙ্কেল।