কাপুর 'খানদান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে কাপুর পরিবারের শাসন চলছে অনেক দিন ধরেই। এই পরিবার থেকে উঠে আসা তারকার সংখ্যাও কম নয়। সেই তালিকায় যুক্ত হলেন রাজ কাপুরের নাতি আরমান জৈন। আরমানের কাছ থেকেই জানা গেল, কাপুর ‘খানদানে’র সবাই খাবারের টেবিলে আয়েশ করে খান-দান, তৃপ্তির ঢেকুর তোলেন; কিন্তু ভুল করেও অভিনয় বা কাজ নিয়ে আলোচনা হয় না।
রাজ কাপুরের ছোট মেয়ে রিমার ছেলে আরমান বলেছেন, ‘কাপুর পরিবারে আমরা শুধু খাবার নিয়েই আলোচনা করি, অভিনয় নিয়ে নয়। পরিবারের সবাই একসঙ্গে হলে আমাদের মধ্যে দারুণ খুনসুটি হয়। কিন্তু কেউ অভিনয় বা ছবি নিয়ে গল্প করি না।’ পিটিআই।