কাপুরই বেশি
সাইফ-কারিনার বিয়েতে বেশি দেখা গেল কাপুরদেরই। ১৬ অক্টোবর সন্ধ্যায় তাজমহল প্যালেস হোটেলে বিবাহ অনুষ্ঠানে সবখানেই ছিলেন কাপুর পরিবারের সদস্যরা। কারিনার চাচা ঋষি কাপুর, রাজীব কাপুর, ফুফু নীতু ও রিমা, চাচাতো ভাইবোন রণবীর ও আরমান—সবাইকেই দেখা গেল। এমনকি এসেছিলেন ঋষি কাপুরের স্ত্রী নীতু সিংও, কারিনার মা ববিতার সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ভুলে। কাছের আত্মীয়রা তো বটেই, একটু দূরসম্পর্কের কাপুররাও এসেছিলেন এই অনুষ্ঠানে। মেয়ে সোনম কাপুর, স্ত্রী সুনিতাকে নিয়ে এসেছিলেন অনিল কাপুর। বরযাত্রী হিসেবে ছিলেন সাইফের মা শর্মিলা, দুই বোন সোহা ও সাবা। সাইফের দুই সন্তান—সারা ও ইব্রাহিমও এসেছিল। সোহার ছেলেবন্ধু কুনাল খেমু সব সময়ই ছিলেন সাইফের পাশে।তবে পতৌদি প্রাসাদের অনুষ্ঠানে হয়তো খানরাই বেশি থাকবেন। লন্ডন, ইসলামাবাদ, কলকাতা, মুম্বাই থেকে সাইফের পরিবারের ৩৬ জন সদস্য এরই মধ্যে রওনা দিয়েছেন।