কাপুরদের ফিল্মফেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে কাপুর-পরিবারের হাতেই আছে ৪০টি ফিল্মফেয়ার পুরস্কার। রাজ কাপুর শীর্ষে আছেন ১১টি পুরস্কার নিয়ে। কারিনা আছেন দ্বিতীয় অবস্থানে, ছয়টি পুরস্কার নিয়ে। রণবীর কাপুর তাড়াতাড়ি ধরে ফেলতে চান চাচাতো বোন কারিনাকে। তাঁর আছে চারটি। এ বছর ফিল্মফেয়ারেও কাপুরদের দাপট থাকবে। এরই মধ্যে কারিনার তালাশ প্রশংসিত হয়েছে। রণবীর এগিয়ে আছেন বরফি নিয়ে। আগামী ২০ জানুয়ারি যশরাজ স্টুডিওতে দেওয়া হবে এ পুরস্কার। আর তা জানানো হলো এক সংবাদ সম্মেলনে। সেদিন কারিনা বলেন, ‘আমার আরও অনেক ফিল্মফেয়ার চাই। ভাইয়ের কাছ থেকে দারুণ প্রতিযোগিতা পাচ্ছি।’টিএনএন।