কাবুলিওয়ালায় বিদ্যা বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক ঋতুপর্ণ ঘোষ এবার নির্মাণ করতে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’। আর এতে অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন ও বিদ্যা বালন। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ছবিটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটিতে অনেকটা অমিতাভের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে হবে বিদ্যা বালনকে। সম্প্রতি মুম্বাইয়ে বিদ্যা বালনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবিটিতে অভিনয়ের ব্যাপারে কলকাতায় ঋতুপর্ণের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। তবে ছবিটিতে তাঁকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়ে তিনি এখনো কিছু চূড়ান্তভাবে জানাতে পারেননি। বিদ্যা আরও জানান, ‘পা’ ছবিতে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করার পর থেকেই অমিতাভের প্রেমে পড়ে গিয়েছেন তিনি। তবে কাবুলিওয়ালা ছবির শুটিং কবে নাগাদ শুরু হবে, তা এখনো ঠিক হয়নি। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে, এমনিতে কিছুদিন আগে অমিতাভ বচ্চন তাঁর ছবিতে অভিনয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।