কাবেরির জলে মান্না দের চিতাভস্ম বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দে
মান্না দে

প্রয়াত মান্না দেকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিল কলকাতার মানুষ। তাই মান্না দের মরদেহ কলকাতায় আনার জন্য উদ্যোগ নেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে সায় দেননি মান্না দের ছোট মেয়ে সুমিতা দেব। এরপর মান্না দের চিতাভস্ম কলকাতায় এনে শেষ শ্রদ্ধা জানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত সেটাও সম্ভব হলো না। পারিবারিক নিয়ম মেনে গত শনিবার দুপুরে মান্না দের চিতাভস্ম বিসর্জন দেওয়া হলো বেঙ্গালুরুর অদূরে টিপু সুলতানের স্মৃতিবাহী শহর শ্রীরাঙ্গাপাটনার পাশে কাবেরি নদীর ত্রিবেনীতে। এ সময় উপিস্থত ছিলেন সুমিতা দেব, তাঁর স্বামী জ্ঞানরঞ্জন দেবসহ মান্না দের ভক্তরা।
বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে পাঁচ মাস চিকিৎসার পর গত বৃহস্পতিবার মারা যান আধুনিক বাংলা গানের বরেণ্য শিল্পী মান্না দে।