প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশকে নিয়ে প্রথম কবিতা লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের ৬৪তম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় এই তথ্যটি তুলে ধরেন সুকান্ত গবেষক মুহাম্মদ সালাউদ্দীন। তিনি বলেন, ‘দুর্মর’ কবিতাটি বাংলাদেশের জন্মের ৩৪ বছর আগে রচিত। এই কবিতায় তিনি লিখেছিলেন ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’। এর আগে বাংলাদেশ নিয়ে লেখা কোনো কবির কবিতা পাওয়া যায়নি। স্মরণসভাটি গতকাল শুক্রবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কবিকে স্মরণ করে আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। জাহাঙ্গীরনগর থিয়েটার দেবতার ভয় নাটিকা পরিবেশন করে। ছিল কবিতা চিত্রণ প্রদর্শনীও। প্রদর্শনীটি আজ শনিবারও চলবে।