কামচোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক কামচোর। লিখেছেন হামেদ হামান। পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। অভিনয় করেছেন মীর সাব্বির, মৌটুসী প্রমুখ।
নামের মতই অনেকটা বাদশাহি জীবন সম্রাটের। কাজে তেমন পারদর্শী নয়। কিন্তু তার কথা শুনে শুরুতে যে কেউ ধরে নেয়, সে অনেক অভিজ্ঞ। অনেক প্রতিষ্ঠানে চাকরি করলেও কর্মক্ষেত্রে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই। এর অন্যতম কারণ, সম্রাট বড় মাপের একজন কামচোর। কোনো কাজ ঝটপট বুঝে নিলেও সে তা ততটা ঝটপট করতে পারে না। আর এর জন্য সে অসংখ্য মিথ্যা কারণ উপস্থাপন করে।