কামরুদ্দিন আবসার গণসংগীত অনুষ্ঠান শুক্রবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুতর অসুস্থ গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসারের চিকিত্সা-সহায়তায় ছবির হাটের উদ্যোগে আয়োজিত গণসংগীতের অনুষ্ঠান হবে ৩০ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ছয়টায়। ২৩ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ চিকিত্সা-সহায়তা উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে অনুষ্ঠান পেছানো হয়েছে বলে জানায় আয়োজক সূত্র। এ অনুষ্ঠানে গান গাইবেন কফিল আহমেদ, মাহমুদুজ্জামান বাবু, কৃষ্ণকলি ইসলাম এবং গানের দল সৃজন, সমগীতসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। ছবির হাটের বটতলায় চার ঘণ্টাব্যাপী ‘কামরুদ্দিন আবসার গণসংগীত অনুষ্ঠান’-এর টিকিটের শুভেচ্ছা মূল্য ১০০ টাকা।