কামরুন নূর চৌধুরী ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি লোক নাট্যদলের কঞ্জুস নাটকটির ৬০০তম মঞ্চায়ন হয়ে গেল জাতীয় নাট্যশালার মূল মঞ্চে। মলিয়েরের দি মাইজার থেকে নাট্যরূপ দিয়েছেন তারিক আনাম খান আর নির্দেশনার কাজটি করেছেন কামরুন নূর চৌধুরী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনঢাকার মঞ্চে একটা নাটকের ৬০০তম মঞ্চায়ন বিরল ঘটনা। কীভাবে দেখছেন?এটি অবশ্যই থিয়েটারের জন্য ইতিবাচক। অনেক বড় একটা বিষয় বলে মনে করছি। কেননা আমাদের অনেক সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হয়। ঢাকায় প্রায় ১০০টি নাট্যদলের জন্য দুটি মিলনায়তন। আমাদের থিয়েটারের সবচেয়ে বড় বাধা মিলনায়তনের অভাব। তার পরেও আমরা এ নাটকটি নিয়ে এত দূর আসতে পেরেছি। এটা আমাদের বড় অর্জন।এখানে অনেক জনপ্রিয় নাটক এক সময় এসে আর দর্শক টানতে পারেনি। সেই ক্ষেত্রে জনপ্রিয় কঞ্জুস নাটকটির অবস্থান কোথায়?এটা ঠিক যে অনেক জনপ্রিয় নাটক একটা সময় এসে থেমে গেছে। একটা বড় বিরতি দিয়ে হয়তো আবার নতুন করে মঞ্চে এসেছে। সেই ক্ষেত্রে কঞ্জুস নাটকটি কোনো বিরতি ছাড়াই ১৯৮৭ থেকে ২০১৩ সাল—২৬ বছর ধরে নিয়মিতই মঞ্চস্থ হয়ে আসছে। এ পর্যন্ত নিয়মিত মঞ্চায়নে কোনো ছন্দপতন হয়নি।তাহলে নাটকটির মান কতটুকু ধরে রাখতে পেরেছেন বলে মনে করেন?প্রতিটি প্রদর্শনীতে দর্শকের উপস্থিতিই প্রমাণ করে নাটকটির মান পড়ে যায়নি। কোনো প্রদর্শনীতে মিলনায়তন পূর্ণ হয়নি, এমন মনে পড়ে না। প্রতিটি প্রদর্শনীতে দর্শকের ভালো লাগার প্রতিক্রিয়ায় নাটকের কলাকুশলীরা অনুপ্রাণিত হয়েছেন। ফলে প্রতিটি প্রদর্শনীতেই সর্বোচ্চ ভালো কাজটি দর্শকদের দিতে চেষ্টা করেছেন শিল্পীরা।নাটকটির মঞ্চায়ন আর কত দিন চলবে?আমার এবং আমার দলের জন্য বিষয়টি বলা মুশকিল। এটা এখন দর্শকের হাতে। দর্শকের কারণেই এত দিন ধরে আমরা নাটকটির মঞ্চায়ন করে আসছি। তাই দর্শক যত দিন চাইবেন, তত দিনই নাটকটি মঞ্চে নিয়মিত মঞ্চস্থ হবে। দলে নতুন নাটকের খবর কী?তিন মাস ধরে আমরা নতুন নাটকের কাজ করছি। সুনাগরিকের সন্ধানে। এটি লিখেছেন মলয় ভৌমিক, নির্দেশনা দিচ্ছেন খায়রুল আলম টিপু। কাজ প্রায় শেষের পথে। ফেব্রুয়ারিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী করার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে পারছি না। তবে এ মাসে উদ্বোধনী মঞ্চায়ন করতে পারব বলে আশা করছি।