কামাল লোহানীর জন্মদিনে আনন্দ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে আনন্দ অনুষ্ঠান।
অনুষ্ঠানে কামাল লোহানীর পছন্দের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীরা। এ ছাড়া তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা।