কায়াতে গৌতমের 'আমি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী গৌতম চক্রবর্তীর পঞ্চম একক শিল্পকলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির গ্যালারি কায়াতে।
দীর্ঘ ১৬ বছর পর একক প্রদর্শনী হচ্ছে গৌতম চক্রবর্তীর। বিচিত্র বিষয়ে কাজ করেছেন তিনি তেলরং, জলরং, চারকোল ও সেরিগ্রাফ মাধ্যমে। এবার মোট শিল্পকর্ম ৬৭টি। এর মধ্যে একটি সিরিজও রয়েছে ‘রাগী বেড়াল’ নামে। প্রদর্শনীর নাম ‘আমি’।
আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী মুর্তজা বশীর। সম্মানিত অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও শিল্প-সমালোচক শামসুল ওয়ারেস। প্রদর্শনী চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা।