কায়ায় মুখোশ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১২ জন শিল্পীর তৈরি করা মুখোশের দুই সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে উত্তরার গ্যালারি কায়ায়। উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায়।

মুখোশ নিয়ে গ্যালারি কায়া অনেক দিন থেকেই ধারাবাহিক প্রদর্শনী আয়োজন করছে। এটি তাদের পঞ্চম আয়োজন। ‘মুখ ও মুখোশ-পাঁচ’ নামের এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন কাজী রাকিব, মাসুদা কাজী, সাইদুল হক, ফারুক আহমেদ, দেবাশীষ পাল, রেজাউল ইসলাম, মো. আবদুল মোমেন, আবদুর রহিম, পিন্টু চন্দ্র দেব, দেবদাশ মালাকার, সন্দীপ কুমার দেবনাথ ও অমিত কুচ।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বের পর থাকবে জলের গানের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। প্রদর্শনী ৩০ মে পর্যন্ত বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।