কার ভূমিকায় কে অভিনয় করতে পারবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল, ডেভ ফ্রাঙ্কো, মার্কিন টিভি ও চলচ্চিত্র অভিনেতা, আন্দ্রেয়া পিরলো, ইতালি, হাভিয়ার বারডেম, স্প্যানিশ অভিনেতা, অ্যারিয়েন রোবেন, নেদারল্যান্ড, জ্যাসন স্ট্যাথাম, ইংলিশ অভিনেতা

আচ্ছা, বিশ্বকাপে খেলা সেরা খেলোয়াড়দের নিয়ে যদি সিনেমা তৈরি হয়, তাহলে কারা অভিনয় করবেন? পরিচালক-প্রযোজকদের নিশ্চয়ই শিল্পী নির্বাচন করতে গিয়ে হিমশিম খেতে হবে। তবে, কাজটি একটু সহজ করে দিয়েছে হলিউড রিপোর্টার। কয়েকজন সেরা খেলোয়াড়ের সঙ্গে কয়েকজন সেরা অভিনেতা ও গায়কের চেহারায় মিল পেয়েছে তারা। দুজনের ছবি পাশাপাশি রেখে দেখিয়েছে, এঁরা ভালোই করতে পারবেন ফুটবলারের চরিত্রে অভিনয়।

ডেভিড লু্‌ইজ, ব্রাজিল, রেডফু, মার্কিন গায়ক ও নৃত্যশিল্পী, ইয়ুর্গেন ক্লিন্সমান, কোচ, যুক্তরাষ্ট্র, কেভিন কস্টনার, হলিউড অভিনেতা, মুলার, জার্মানী, অ্যান্ড্রু গারফিল্ড, হলিউড অভিনেতা
ডেভিড লু্‌ইজ, ব্রাজিল, রেডফু, মার্কিন গায়ক ও নৃত্যশিল্পী, ইয়ুর্গেন ক্লিন্সমান, কোচ, যুক্তরাষ্ট্র, কেভিন কস্টনার, হলিউড অভিনেতা, মুলার, জার্মানী, অ্যান্ড্রু গারফিল্ড, হলিউড অভিনেতা

লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ান বেলের চেহারায় রয়েছে অদ্ভুত মিল। একই কথা বলা যায় ক্রিস্টিয়ানো রোনালদো আর মার্কিন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডেভ ফ্রাঙ্কোর ব্যাপারে। আর অ্যারিয়েন রোবেনকে তো ইংলিশ অভিনেতা জ্যাসন স্ট্যাথামের সঙ্গে আলাদাই করা যায় না। ডেভিড লু্ইজ আর মার্কিন গায়ক ও নৃত্যশিল্পী রেডফুকে দেখে মনে হয় যেন যমজ ভাই। আন্দ্রেয়া পিরলোর সঙ্গে স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারডেমের মিলটাও তো দেখেছেন। মিলার আর অ্যান্ড্রু গারফিল্ডের দিকেও তাকিয়ে দেখুন, কে কোন জন, চিনতেই অসুবিধা হচ্ছে। খেলোয়াড়রা তো হলো। কিন্তু খেলোয়াড়দের পরিচালিত করতে একজন কোচ বা ম্যানেজার লাগবে না? দেখুন তো, ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গে কেভিন কস্টনারের চেহারায় কী অপূর্ব মিল!

লিওনেল মেসি, আর্জেন্টিনা, ক্রিস্টিয়ান বেল, হলিউড অভিনেতা
লিওনেল মেসি, আর্জেন্টিনা, ক্রিস্টিয়ান বেল, হলিউড অভিনেতা

এভাবে চিরুনি অভিযানে বিশ্বকাপের প্রতিটি সেরা খেলোয়াড়ের সঙ্গে হলিউডের সেরা অভিনেতাদের হয়তো মিল খুঁজে পাওয়া যাবে। তবে, এই সেরা অভিনেতারা খেলার মাঠে গিয়ে কী করবেন, সে আশঙ্কা থেকেই যাবে। ঠিক যেমন এই সেরা খেলোয়াড়রা অভিনয় জগতে এলে কেমন অভিনয় করতেন, সে প্রশ্নেরও একটা চটজলদি উত্তর পাওয়া যাবে না!
জাহীদ রেজা নূর
হলিউড রিপোর্টার অবলম্বনে