কার হাতে যাবে স্বর্ণপাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মন্দা আর বিরূপ প্রকৃতির মাঝেও উজ্জ্বল কান চলচ্চিত্র উৎসব। অন্য যেকোনো বছরের চেয়ে তারকা উপস্থিতি কিছুটা কম ছিল সত্যি। কিন্তু সে রকমভাবে কানের জৌলুশ কমেছে, এমনটা মনে করছেন না কেউই। এদিকে উৎসবের শেষ দিনে কারা জিতবেন স্বর্ণপাম, এ নিয়ে জল্পনাকল্পনা পৌঁছেছে তুঙ্গে। এ পর্যন্ত যা হিসাবনিকাশ, তাতে এগিয়ে রাখা হচ্ছে ইংরেজ পরিচালক মাইক লেই এবং ফ্রান্সের জাভিয়ের ব্যভোয়াকে। মাইক লেইয়ের অ্যানাদার ইয়ার ছবির পক্ষে দর্শক-সমালোচকদের সমর্থন বেশি। লেই ১৯৯৬ সালে তাঁর সিক্রেটস অ্যান্ড লাইস ছবির জন্য স্বর্ণপাম জিতেছিলেন। জাভিয়েরের অফ গডস অ্যান্ড ম্যানকেও এগিয়ে রাখতে চাইছেন অনেকে। তবে এ দুই ছবিকেই ডিঙিয়ে গিয়ে শেষ হাসি হাসতে পারেন ইরানের আব্বাস কিয়ারোস্তামি (সার্টিফায়েড কপি) কিংবা মেক্সিকোর আলেহান্দ্রো গনজালেস (বিউটিফুল)। শেষ পর্যন্ত কে হবেন বিজয়ী? অপেক্ষার বাকি খুব অল্প সময়। ওয়েবসাইট।