কারদাশিয়ানের রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাছোড় পাপারাজ্জিদের ওপর রীতিমতো তিতিবিরক্ত কিম কারদাশিয়ান। তাঁর পিছে জোঁকের মতো লেগে আছেন পাপারাজ্জিরা। তাঁর জীবনটাই নাকি সেদিন হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই নচ্ছার আলোকচিত্রীরা। আর কদিন বাদে মা হবেন। এমনিতেই সময়টা স্পর্শকাতর। এই সময় এভাবে আলোকচিত্রীরা ছবি তুলতে গিয়ে তাঁর ওপর হুমড়ি খেয়ে পড়লে তো আসলেই মুশকিল। কারদাশিয়ান আহ্বান জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের উচিত এমন কোনো আইন করা, পাপারাজ্জিরা যেন তারকাদের ১০০ গজ কাছে ঘেঁষতে না পারেন। পাপারাজ্জিদের ওপর ক্ষোভের বিষ কারদাশিয়ান উগড়ে দিয়েছেন টুইটারে। এদিন রীতিমতো টুইটারে ঝড় বইয়ে দিয়েছেন পিছু লাগা আলোকচিত্রীদের গালমন্দ করে। এও জানিয়েছেন, গত বৃহস্পতিবার তিনি যখন গাড়িতে করে যাচ্ছিলেন, তাঁর চারপাশে চারটি গাড়িতে করে ছবি তোলার চেষ্টা করছিলেন পাপারাজ্জিরা। একটু এদিক-সেদিক হলেই তো ঘটে যেতে পারত দুর্ঘটনা! এএনআই।