কারদাশিয়ানের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোগ সাময়িকীর প্রচ্ছদ
ভোগ সাময়িকীর প্রচ্ছদ

ভোগ সাময়িকীর মার্কিন সংস্করণের নতুন সংখ্যার প্রচ্ছদ-কন্যা হয়েছেন কিম কারদাশিয়ান। তিনি বলেছেন, এটি তাঁর জন্য বড় একটা স্বপ্নপূরণের সমান। প্রচ্ছদে কারদাশিয়ানের সঙ্গে আছেন তাঁর হবু স্বামী কেনিয়ে ওয়েস্ট। ছবিটি তুলেছেন সুখ্যাত আলোকচিত্রী অ্যানি লেইবোভিজ। এপ্রিলে বাজারে আসবে সংখ্যাটি।
প্রচ্ছদে কারদাশিয়ান একটি সাদা বিয়ের পোশাক পরে আছেন। গাঢ় নীল রঙের স্যুট পরা ওয়েস্ট পেছন থেকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন কারদাশিয়ানকে।
২৪ মে বিয়ে করতে যাচ্ছেন কিম কারদাশিয়ান ও কেনিয়ে ওয়েস্ট। আইএএনএস।