কারাগার হবে জাদুঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর ভেরাক্রুজে এখন রীতিমতো সাজ সাজ রব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেখানকার ইগনাসিও আলেন্দে কারাগারে শুরু হয়েছে মেল গিবসনের হাউ আই স্পেন্ট মাই সামার ভ্যাকেশন ছবির চিত্র ধারণের কাজ। এদিকে ভেরাক্রুজের গভর্নর ফিদেল হেরেরা জানিয়েছেন, ইগনাসিও আলেন্দে কারাগারের ভেতরে বেশ কয়েকটি সেট তৈরি করা হয়েছে। ছবির শুটিং শেষে এই সেটসহ কারাগারটিকে গড়ে তোলা হবে জাদুঘর হিসেবে। এর আগে জানুয়ারি মাসে মেল গিবসনের ছবির কাজের জন্য এই কারাগারের দেড় হাজার বন্দীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ২০০৬ সালে ভেরাক্রুজেই তাঁর অ্যাপোক্লিপটো ছবির শুটিং করেছিলেন মেল গিবসন। ওয়েবসাইট।