কারাগারে চার সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার সপ্তাহ পর কারাগার থেকে মুক্তি পেলেন গায়ক জর্জ মাইকেল। মাদকাসক্ত হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে গত ১৪ সেপ্টেম্বর আদালত তাঁকে আট সপ্তাহের কারাভোগের নির্দেশ দেন। এর মধ্যে চার সপ্তাহ জেলে, বাকি চার সপ্তাহ প্যারোলে মুক্ত থাকার কথা। গত সোমবার কারাগার থেকে বেরিয়ে এই শিল্পী বলেন, ‘আমি নতুন করে আবার জীবন শুরু করতে চাই।’ জেলে থাকার সময় যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জর্জ মাইকেল।জেল থেকে ছাড়া পেলেও আগামী পাঁচ বছর তিনি গাড়ি চালাতে পারবেন না। আদালত তাঁর ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করেছেন। ওয়েবসাইট।