কারাগারে যেতে হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাটি ২০০৬ সালের। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাইসাইকেলকে চাপা দিয়েছিলেন জন এব্রাহাম। দুর্ঘটনায় আহত হন বাইসাইকেলের আরোহী শ্যাম (২২) এবং তন্ময় (১৯)। বেপরোয়া গাড়ি চালানো এবং অন্যের জীবন হুমকির মুখে ফেলার অভিযোগে মামলা হয় জনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ১৫ দিনের কারাবাস ভোগ করতে হবে তাঁকে। না, জনকে আর কারাগারে যেতে হচ্ছে না। সম্প্রতি জনের সঙ্গে অভিযোগকারীদের আপস হয়েছে। বোম্বে হাইকোর্টকে লিখিতভাবে তা জানিয়েছে অভিযোগকারীদের পরিবার। এরপর আদালত জনকে অব্যাহতি দেন। টিএনএন, বলিউড হাঙ্গামা।