কারিনা-অজয়ের চোখের ভাষায় প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর ও অজয় দেবগন
কারিনা কাপুর ও অজয় দেবগন

কারিনা কাপুর আর অজয় দেবগন। বলিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী, কিন্তু নির্মাতা প্রকাশ ঝাঁ শুধু তাঁদের চোখের ওপর বিশ্বাস রেখেই রাজনৈতিক ছবিতে জুড়েছেন রোম্যান্টিক গানের দৃশ্য। অবশ্য অজয়-কারিনাও নির্মাতা প্রকাশের এ আস্থাকে ভাঙতে দেননি।

সত্যাগ্রহ’ চলচ্চিত্রটির ‘রাসকে ভারে তোরে ন্যায়না’ গানটিতে অজয়-কারিনার চোখের অভিব্যক্তিতে ফুটেছে অসাধারণ প্রেমের ভাষা! রোমান্টিক এই গানে কারিনা-অজয় আবারও তাঁদের জাদুকরী অভিনয়-প্রতিভার প্রমাণ দিয়ে আশ্বস্ত করলেন নির্মাতা প্রকাশ ঝাঁকে। এক খবরে জানিয়েছে জিনিউজ।

‘সত্যাগ্রহ-ডেমোক্রেসি আন্ডার ফায়ার’ ছবিতে একজন টিভি-সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন কারিনা। প্রকাশ ঝাঁ পরিচালিত রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ী, অমৃতা রাও প্রমুখ। ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ আগস্ট।

ভারতের চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, রাজনৈতিক চলচ্চিত্রে রোমান্টিক গান আশা করা যায় না। তার পরও অসাধারণ গানটির সঙ্গে এ দুই অভিনয়শিল্পীর প্রকাশভঙ্গি মানানসই হয়েছে। ছবিতে মেকআপহীন কারিনা কাপুর সংবাদকর্মীর চরিত্রে অভিনয় করছেন।

‘রাসকে ভারে তোরে ন্যায়না’ গানটির গীতিকার আদেশ শ্রীবাস্তব আর গানটি গেয়েছেন শাফকাত আমানত আলী খান ও আরিতা চক্রবর্তী।

সত্যাগ্রহ চলচ্চিত্রটির প্রচারণার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন পরিচালক প্রকাশ ঝাঁ। অজয়-কারিনা চোখের ভাষার প্রেমের দৃশ্যের চিত্রায়ণ থাকায় রোমান্টিক এ গানটি জনপ্রিয় হবে বলেও আশা করছেন তিনি।