কারিনা-ইমরান জুটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার একটা সুপ্ত বাসনা ছিল সদ্য আসা নায়ক ইমরান খানের। ইমরানের সেই বাসনা এবার বোধ হয় পূর্ণ হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে করণ জোহরের পরবর্তী ছবিতেই হয়তো সেটা সম্ভব হবে। করিনাও মৌখিকভাবে সম্মতি দিয়েছেন ছবিটি করার ব্যাপারে। নিটোল প্রেমের গল্প নিয়ে ছবিটা। তবে এ ব্যপারে করণ এখনও পুরোপুরি মুখ খুলছেন না। অনেকের ধারণা, একে নিটোল প্রেমের গল্প, তার ওপর সাইফের সঙ্গে করণের বন্ধুত্ব। এ দুটি ব্যাকরণের জট খুললেই আগামী ডিসেম্বরেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। তা ছাড়া সম্ভব নয়।