কারিনা ও সাইফের গোপন অভিসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত ব্যস্ততা, শত কাজের মধ্যেও হুট করে হারিয়ে গেল মানুষ দুটি। বলতে গেলে দুই পরিবারের কেউ-ই জানত না সাইফ আলী খান ও কারিনা কাপুরের খবর। গেল সপ্তাহে দুজনে এজেন্ট বিনোদ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। বলা নেই কওয়া নেই গত শনিবার থেকে হঠাৎ দুজন উধাও। পাকা খবর পাওয়া গেল সাইফের ব্যবসায়িক অংশীদার দিনেশ বিজনের কাছে। তিনি জানান, ১৬ আগস্ট ছিল সাইফ আলী খানের জন্মদিন। দিনটা একান্তে উদ্যাপনের জন্য দুজনে পাঁচ দিনের ছুটি নিয়ে লন্ডন গেছেন। লন্ডনে তাঁদের প্রিয় হোটেল ক্লারিজে উঠেছেন। গত মঙ্গলবার রেস্তো-বারে সাইফকে জন্মদিনের ডিনার করান কারিনা। টিএনএন।