কারিনা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে, বিয়ে-পরবর্তী জীবন, অভিনয়—এসব নিয়ে ভারতের মিড ডে পত্রিকার অনলাইন সংস্করণে কিছু প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন কারিনা কাপুর:বিয়ের পর জীবনে কোনো পরিবর্তন?কেবল প্রশ্নটাই পরিবর্তিত হয়েছে। আগে প্রশ্ন আসত, বিয়ের পর কোনো পরিবর্তন আসবে? আমি জানি না, কেন পরিবর্তন আসবে! আমি খুবই গর্বিত একজন বিবাহিত অভিনেত্রী হিসেবে।ক্যারিয়ারে বিয়ের কোনো প্রভাব পড়বে?সব সময় যেমনটা করেছি, অর্থাৎ ভালো লাগলে ছবিতে অভিনয় করেছি, না লাগলে করিনি, এখনো তেমনটা করব। আমার পরম চাওয়া হলো, ভালো একটি ছবিতে যুক্ত থাকা। কখনোই ভাবি না, বিয়ে আমার ক্যারিয়ারে কোনো পরিবর্তন আনবে। ব্যক্তিগত জীবনের কারণে ক্যারিয়ারের ভরাডুবি কখনোই হবে না।পেশাগত ও ব্যক্তিগত সাফল্যের ভারসাম্য কীভাবে রক্ষা করছেন?আমরা অভিনয়শিল্পীরা খুব লোভী-প্রকৃতির। আমরা সাফল্য চাই, ভালো চরিত্র চাই এবং চাই ভালোবাসাময় একটি জীবন। আমি ধন্য, এ সবকিছুই পেয়েছি। উচ্চাভিলাষ আসলে দোষের কিছু নয়।নিজেকে একজন অভিনেত্রী হিসেবে দশে কত দেবেন?সাত। মিড-ডে।