কারিনা-সাইফের সম্পর্কে ভাঙনের সুর!
দুজনই ব্যস্ত। ব্যস্ততার পরিমাণটা এতই বেড়েছে, কেউ কাউকে সময়ই দিতে পারেন না। এ কারণে ভাঙনের সুর শোনা যাচ্ছে কারিনা-সাইফের চার বছরের সম্পর্কে।এনডিটিভি জানিয়েছে, বলিউডের এই তারকা-জুটির প্রেমে ভাঙনের পেছনে ব্যস্ততাই একমাত্র কারণ নয়। একসঙ্গে অভিনীত প্রথম ছবিতে দীপিকা পাডুকন ও সাইফ আলী খানের একটা চুম্বনের দৃশ্য ছিল। এখান থেকেই নাকি সাইফের সঙ্গে ভুল বোঝাবুঝির শুরু কারিনার। চুম্বনের দৃশ্যটি যে ভালো লাগেনি, তা ‘প্রেমিক’ সাইফকে স্পষ্ট করে জানিয়েও দেন কারিনা কাপুর। সঙ্গে ছোটখাটো কিছু বিষয় তো আছেই!এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবর, অভিনয়ের পর অবসর সময়ে কারিনাকে কাছে পেতে চান সাইফ। কিন্তু অতি ব্যস্ততার কারণে ছুটির দিনগুলোতেও সাইফের কাছে থাকতে পারছেন না কারিনা। শুটিংয়ের ফাঁকে সাইফের সঙ্গে ফোনে কথা বলার সময় কারিনাকে নাকি কাঁদতেও দেখা গেছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন—একসঙ্গে আর হয়তো থাকা হচ্ছে না কারিনা-সাইফের। ওয়েবসাইট।