কারিনাকে পাশ কাটালেন অমৃতা সিং!
বলিউডের অভিনেতা সাইফ আলী খানের প্রেমিকা ও হবু বধূ কারিনা কাপুরকে পাশ কাটালেন সাইফের সাবেক স্ত্রী অমৃতা সিং। সম্প্রতি যশরাজ ফিল্মস স্টুডিওতে এমনটা করেছেন অমৃতা। যশরাজ ফিল্মস স্টুডিওতে শুটিং করছিলেন কারিনা। ওই সময় সেখানে হাজির হন অমৃতা। যশরাজ ফিল্মসের নতুন ছবি ‘আওরঙ্গজেব’-এর লুক টেস্ট দিতে সেখানে গিয়েছিলেন ৫৪ বছর বয়সী এ অভিনেত্রী।যে কক্ষে অমৃতার মেকআপ নেওয়ার কথা, সেটি ছিল কারিনার মেকআপ কক্ষের পাশেই। দরজায় কারিনার নামফলক দেখার পর অমৃতা তাঁর জন্য নির্ধারিত মেকআপ কক্ষ দ্রুত পরিবর্তন করতে বলেন । সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ওয়ান ইন্ডিয়া। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘অমৃতার অনুরোধের পর তাঁর জন্য নির্ধারিত মেকআপ কক্ষ পরিবর্তন করা হয়। ওই কক্ষের দরজায় সাঁটা অমৃতার নামফলকও সরিয়ে নেওয়া হয়।’কিছুদিন আগে সাইফ জানিয়েছিলেন, সাবেক স্ত্রী অমৃতাসহ পরিবারের সব সদস্যই তাঁর ও কারিনার বিয়ে নিয়ে খুশি। কিন্তু সম্প্রতি কারিনাকে পাশ কাটিয়ে অমৃতা প্রমাণ করলেন, তিনি সাইফ-কারিনার বিয়ে মোটেও সহজভাবে নেননি।