কারিনাকে হটিয়ে প্রিয়াংকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনার খুশির বেলুনটা চুপসে যেতে পারে এই খবরে। সঞ্জয় লীলা বানসালির রাম লীলা নামের নতুন চলচ্চিত্রে নির্বাচিত হওয়ার পর আকাশে ভাসছিলেন কারিনা। তবে সঞ্জয় নাকি চাইছেন এই ছবির জন্য কারিনা তাঁর বিয়ের অনুষ্ঠান এক বছর পিছিয়ে দিক। ছবি মুক্তির আগ দিয়ে নায়িকার বিয়েটা তাঁর পছন্দ হচ্ছে না। তাই নায়িকা বদলই সই। তবে কারিনার জন্য আরও বড় দুঃসংবাদ হলো, তাঁর জায়গায় আসতে পারেন তাঁরই ঘোর শত্রু প্রিয়াংকা চোপড়া। তবে এসব খবর এখনো পৌঁছেনি কারিনার কানে। সেপ্টেম্বরে ছবির শুটিং নিয়ে এখন দারুণ উচ্ছ্বসিত তিনি। শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’-এর আদলে তৈরি হচ্ছে ছবিটি। প্রধান চরিত্রে আছেন রণবীর সিং। জিনিউজ ব্যুরো।