কারিনার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রদেশের প্রত্যন্ত চান্দেরি গ্রামে সৌরবিদ্যুত্ প্ল্যান্ট গড়ে তোলার জন্য তিন লাখ রুপি দিয়েছেন কারিনা কাপুর। থ্রি ইডিয়টস ছবির প্রচারণার জন্য গেলে সেখানকার তাঁতীরা কারিনাকে উপহার দেয় সোনালি ও কালো রঙের দারুণ এক হাতেবোনা শাড়ি। ওই গ্রামে বিদ্যুত্ নেই, মোমবাতির আলোয় অনেক কষ্টে তাঁতীরা কাজ করে। তা শুনে কারিনা কিছু একটা করার সিদ্ধান্ত নেন। বললেন, ‘এটা খুব সামান্য পরিমাণ টাকা। কিন্তু এ দিয়েই অনেক মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমার বন্ধুদেরও এ ধরনের কাজে সাহায্য করতে অনুরোধ করব।’ ওয়েবসাইট।