কারিনার কথামালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগে বিদেশি এক বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলিউড সম্পর্কে বক্তৃতা করে এসেছেন বিদ্যা বালান। এবারে তাঁর সঙ্গী হতে চলেছেন কারিনা কাপুর। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খুব ইচ্ছে স্বয়ং কারিনার মুখ থেকেই বলিউড সম্পর্কে তাঁর মন্তব্য শোনার। সে কারণেই এই বলিউড অভিনেত্রীকে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন নিজেদের বিশ্ববিদ্যালয়ে। বলিউড ও চলচ্চিত্র সম্পর্কে নিজের মতামত জানাবেন কারিনা। এরই মধ্যে নাকি কী বলবেন সেটা প্রায় ঠিকঠাকও করে ফেলেছেন। বোঝাই যাচ্ছে, কারিনা বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন কাজটাকে। ওয়েবসাইট।