কারিনার কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকা মেরিলিন মনরোর জীবনী নিয়ে পরিচালক মধুর ভান্ডারকরের হিন্দি ছবি ‘হিরোইন’ আপাতত বন্ধ। এ নিয়ে মধুর ছবির প্রধান অভিনেত্রী করিনা কাপুরকেই দায়ী করছেন। মধুরের কথায় ছবি শুরু হওয়ার আগেই করিনা বারবার চিত্রনাট্য পরিবর্তন করার জন্য চাপ দিচ্ছিলেন তাঁকে। এজন্যই অনেকটা ক্ষোভের বশেই ছবিটি তৈরি করার কাজ একবারেই বন্ধ করে দিলেন তিনি। জানা গেছে, ছবির পুরো গল্পটিই নায়িকার ওপর নির্ভর করে। ছবির কাহিনিতে দেখা যেত নায়িকা বিবাহিত পুরুষকেই বেশি পছন্দ করবেন। করিনার জীবনও অনেকটা সেরকম বলে দাবি করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। বাস্তব জীবনেও সে বিবাহিত পুরুষ সাইফ আলি খানকেই প্রেমিক হিসেবে পছন্দ করেছে। তাই কারিনা ছবিটির এরকম বেশ কিছু দৃশ্যের পরিবর্তন চাওয়াতেই নিজেদের মধ্যে মতৈক্য তৈরি হয়। আপাতত এসব কারণেই শুটিং শুরুর আগেই হিরোইন ছবির কাজ বন্ধ করে দিয়েছেন পরিচালক।