কারিনার চমক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রা ডট ওয়ান মুক্তির অপেক্ষায় আছে। ছবিতে শাহরুখ খানকে অতিমানবীয় চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবির আইটেম গানটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। নেচে-গেয়ে সবাইকে উন্মাতাল বানিয়েছেন কারিনা কাপুর। ইন্টারনেটে পাওয়া ভিডিওটি ঝাপসা এবং সম্পাদনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, শুটিংয়ের সময় কেউ সেটা ধারণ করে থাকবে। যাই হোক, ‘মুন্নি’ ও ‘শিলা’র পর ‘ওয়ানা বি মাই চমক চালো’ নিয়ে কারিনা হয়তো নতুন কোনো চমক দেখাবেন। ওয়েবসাইট।