কারিনার জন্য চিত্রনাট্য বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রীর জন্য চিত্রনাট্য বদল করতে হয়েছে পরিচালক মধুর ভান্ডারকারকে। এ অভিনেত্রী আর কেউ নয়। তিনি বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। পরিচালক মধুর ভান্ডারকার তাঁর স্বপ্নের ছবি হিরোইনের কাজ শুরু করতে যাচ্ছেন সামনের ডিসেম্বরে। আর এ ছবিতে কাজ করছেন কারিনা। কিন্তু কাজ করতে গিয়ে পরিচালককে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার জন্য অনুরোধ করেন। বিষয়টা বেশ কষ্টসাধ্য হলেও কারিনার মন রাখতে গিয়ে চিত্রনাট্যের পরিবর্তন এনেছেন তিনি।হিরোইন ছবিতে কারিনার বিপরীতে থাকছেন পাঁচজন অভিনেতা। এঁদের মধ্যে একজন বিবাহিত ও দুই সন্তানের জনক। আর সেখানেই ছিল কারিনার যত আপত্তি। কারণ হিসেবে জানা গেছে, বর্তমান প্রেমিক সাইফ আলী খানও ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। ব্যাপারটা কাকতালীয় হলেও মানতে নাছোড়বান্দা কারিনা। আর এ জন্যই চিত্রনাট্যের যত পরিবর্তন।