কারিনার জন্য মরিয়া হৃতিক
বলিউডের খানদের সঙ্গে শতকোটি রুপির চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় সাইফ আলী খানের বেগম কারিনা কাপুর খান। এই অভিনেত্রীর সঙ্গে এখন অভিনয়ের জন্য মরিয়া তাঁর একসময়ের প্রেমিক হৃতিক।তবে কি হঠাত্ আবারও কোনো পুরোনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে বলিউডের অভিনেতা হৃতিকের মনে? এক খবরে জিনিউজ জানিয়েছে, সুভাষ ঘাইয়ের ‘ইয়াদে’ চলচ্চিত্রের আগে বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গতা ছিল চোখে পড়ার মতো। তবে দীর্ঘদিন হৃতিক-কারিনা জুটিকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখতে পাননি ভক্তরা।সম্প্রতি এক সাক্ষাত্কারে হৃতিক রোশন তাঁর আগ্রহ প্রকাশ করে বলেন, কারিনার সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন তিনি।তবে কি কারিনা-হৃতিককে শিগগিরই একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে? ‘শুদ্ধি’ চলচ্চিত্রটিতে সে রকমই একটা সম্ভাবনা রয়েছে।এর আগে হৃতিক-কারিনা জুটির কাছ থেকে দর্শকেরা ‘ইয়াদে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মে পেয়ার কি দিওয়ানা হু’, ‘মুঝসে দোস্তি করোগে’র মতো চলচ্চিত্র উপহার পেয়েছেন।তবে মরিয়া হৃতিকের জন্য সাইফ-পত্নী আবারও পর্দায় আসবেন কি না, তা জানতে আরও বেশ কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে।