কারিনার জন্য সাইফের হীরার আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাইফ-কারিনা। বিয়ে নিয়ে তোড়জোড় এরই মধ্যে শুরু হয়ে গেছে। ভক্তদের আগ্রহ তাই দুই তারকাকে নিয়ে বেড়েই চলছে। ভারতের নামকরা ডিজাইনার তাঁদের বিয়ের পোশাক তৈরি করছেন। মুম্বাই মিররের প্রকাশিত খবরে জানা গেছে, ভালোবাসার মানুষ কারিনার বিয়েতে উপহার দেওয়ার জন্য সাইফ আলী খান ৪-৫ ক্যারেটের একটি হীরের আংটি পছন্দ করেছেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে হীরের এই আংটিটি পছন্দ করেছেন। এতে করে সাইফ-কারিনার বিয়ের ব্যাপারে সন্দেহের অবকাশ থাকল না।এদিকে মুম্বাই মিররে দেওয়া এক সাক্ষাত্কারে বিষয়টিকে আরও পরিস্কার করেছেন কারিনা কাপুর। তিনি বলেন, অবশ্যই আমি সাইফকে বিয়ে করতে চাই। খুব শিগগিরই আমরা সেটা করতে যাচ্ছি। সাইফকে বিয়ে করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান লাগছে বলেও দাবি করেছেন কারিনা।জানা গেছে, ২০০৭ সালে বলিউডের এই প্রেমিক জুটি যখন একে অপরকে ভালোবাসার কথা জানান তখনও সাইফ একটি চমত্কার হীরের আংটি উপহার দিয়েছিলেন কারিনাকে।