কারিনার জন্য হীরার আংটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মালা বদল করতে যাচ্ছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। গত সপ্তায় সাইফ বান্দ্রার একটি গয়নার দোকানে হীরার আংটির খোঁজ করেছেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সাইফ আলী খান ফোন করে ওই দোকান থেকে চার-পাঁচ ক্যারেটের হীরার কয়েকটি আংটি আনান। সেখান থেকে একটি বেছে নেন তিনি। এদিকে কারিনা কাপুরের জন্য বিখ্যাত ডিজাইনার রিতু কুমার বিয়ের পোশাক তৈরি করছেন বলে জানা গেছে। প্রেয়সীকে হীরার আংটি এর আগেও দিয়েছেন সাইফ। ২০০৭ সালের অক্টোবরে এক ক্যারেটের একটি হীরার আংটি কারিনাকে উপহার দিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি। তবে এবারেরটি একেবারেই আলাদা এবং বিশেষ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দুজনের বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে। মুম্বাই মিরর।