কারিনার নতুন বন্ধু সোনম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমৃতা অরোরাই নাকি কারিনা কাপুরের সবচেয়ে কাছের বন্ধু। তবে তাঁর জায়গাটা বোধ হয় দখল করতে যাচ্ছেন সোনম কাপুর। কারিনা আর সোনম ইদানীং একসঙ্গে বেড়াতে যাচ্ছেন, কেনাকাটাও করছেন ঘন ঘন। নিজের স্টাইলের জন্য প্রশংসিত সোনম সব সময়ই সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী হিসেবে কারিনার নাম নিতেন। এবার দেখা যাক কারিনা কী করেন! ফিল্মফেয়ার।