কারিনার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কিং খানের কাছ থেকে কাজের স্বীকৃতি পেলেন অভিনেত্রী কারিনা কাপুর। রা ডট ওয়ান ছবির শুটিং শেষে হায়দরাবাদে ছবির কলাকুশলীরা জম্পেশ এক পার্টিতে মেতেছিলেন। একফাঁকে শাহরুখ খান টুইটারে কারিনার একখানা ছবি (শুটিংয়ের সময় তোলা) দিয়ে লিখলেন, ‘রা ডট ওয়ানের শেষ কাজটুকুনও শেষ হয়ে গেল। কারিনাকে অসংখ্য ধন্যবাদ। সে প্রচণ্ড খেটেছে ছবিটার জন্য, আর দ্রুত কাজ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পেরেছি।’ ওয়েবসাইট।