কারিনার বিয়ের খবর স্রেফ গুজব: কারিশমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করছেন বলিউড তারকা কারিনা-সাইফ। এই সংবাদে ঘোর আপত্তি জানিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী ও কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুর।গতকাল এনডিটিভির এক খবরে জানা গেছে, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধছেন বলিউডের এই দুই তারকা। আর এ কারণেই বিয়ের পোশাক তৈরি করতে কারিনা নয়াদিল্লি গিয়েছিলেন বলে জানা গেছে। তাঁর বিয়ের পোশাকের ডিজাইন করবেন হবু শাশুড়ি শর্মিলা ঠাকুরের প্রিয় ডিজাইনার ঋতু কুমার। কিন্তু পুরো খবরটাই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন কারিশমা।কারিশমা জানিয়েছেন, কারিনা-সাইফের বিয়ের এই সংবাদের কোনো ভিত্তি নেই। কারিনা তো এখন বিয়ে করতেই পারে না বলেও জানিয়েছেন কারিনার বোন। আইএএনএস।