কারিনার ভাইকে বলিউডে আনছেন সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা ও প্রযোজক সাইফ আলী খানের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে কারিনা কাপুর খানের ফুফাতো ভাই আরমান জৈনের। সাইফের ইলুমিনাতি ফিল্মসের পরবর্তী ছবিতে অভিনয় করবেন আরমান।কারিনার বাবা রণধীর কাপুরের বোন রীমা জৈনের ছেলে আরমানের বয়স ২১ বছর। তাঁকে বলিউডে অভিনয়ের সুযোগ করে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন পতৌদির নবাব সাইফ। অবশ্য স্ত্রী কারিনাকে খুশি করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানা যায়নি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, প্রেমের গল্পনির্ভর ছবিটি পরিচালনা করবেন বলিউডের নির্মাতা ইমতিয়াজ আলীর ভাই আরিফ। ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।