কারিনার শাশুড়িপ্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর
কারিনা কাপুর

বউ-শাশুড়ির দ্বন্দ্ব-সংঘাতের ইতিহাস নিশ্চয়ই অজানা নয় কারিনা কাপুরের কাছে। বিয়ে করেছেন বেশি দিন হয়নি; শাশুড়ি শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? সেটা জানার আগে জেনে নিন, আসছে সেপ্টেম্বর মাসে নয়াদিল্লি যাচ্ছেন কারিনা। পাক্কা এক মাস সেখানে থাকার জন্য ব্যাগপত্তরও নাকি গোছাতে শুরু করেছেন। হঠাৎ করে এক মাসের জন্য পরিযায়ী হওয়ার কারণ হলো নতুন ছবির শুটিং। ছবিটিতে কারিনার বিপরীতে থাকছেন এমরান হাশমি। আর এই এক মাস নয়াদিল্লি সফর নিয়ে তুমুল রোমাঞ্চিত নতুন বউ কারিনা। কারণ, সেখানে যে থাকেন শাশুড়ি শর্মিলা।
কারিনার ভাষায়, ‘আমি খুবই রোমাঞ্চিত যে শাশুড়ির সঙ্গে একটি মাস কাটাতে পারব। কেবল তা-ই নয়, সঙ্গে পাব ননদ সাবাকেও।’
এবার বুঝে নিন, বউ-শাশুড়ির সম্পর্ক কতটা মধুর! টিএনএন।